Posts

নির্বাসন (ছোটোগল্প, লেখা : সোহায়েব বিন ইসলাম সিয়াম)

 মেয়েটি গুটি গুটি পায়ে মাথায় ওড়না দিয়ে দ্রুত চলে যাচ্ছে। হাতে  বাজারের ব্যাগ। সিগারেট ধরিয়ে এই দৃশ্য দেখা আমার দৈনন্দিন জীবনের একটি  অংশ। প্রতিদিনকার রুটিনমত সকাল ১১ টার পরে আমি বারান্দায় এসে দাঁড়াই।স্ক্যাচার টা গ্রিলে হেলান দিয়ে রেখে গ্রিল ধরে দাড়িয়ে থাকি। একটা সিগারেট ধরাই। ধোঁয়া উড়িয়ে মেয়েটার হেঁটে যাওয়া দেখি।তিনতলার বারান্দা থেকে ওর মুখ দেখা যায় না ।কল্পনায় একটি মুখ এঁকে নেই। তারপর বারান্দায় রাখা প্লাস্টিকের চেয়ার টাতে বসি কিছুক্ষণ। আমার ক্ষুদ্র পরিসরের জীবনে এটা বড়সড় ঘটনা। আমার দৌড় আক্ষরিক অর্থেই এই বারান্দা পর্যন্ত।দৌড় বলতেও সংকোচ হয় কারণ, আমি দৌঁড়াতে পারিনা।আমার এক পা নেই।তথাকথিত পঙ্গু  আমি।  তেমন কোনো কাজ করিনা।টুকটাক লেখালিখি করি।বই টই বেরোয়। কবি হিসেবে হালকা পাতলা  নামডাক আছে বলা যায়।ম্যাগাজিনের জন্য  লেখা নেয়ার জন্য সম্পাদক আসে । লেখালিখির সামান্য আয়ে আমি একলা মানুষ দিব্যি বেঁচে আছি।তিনতলার একটা রুম ভাড়া নিয়ে একটা পরিবারের সাথে সাবলেট থাকি। বুয়া এসে একবেলা সব রান্না করে দিয়ে যায়। খুব বেশি প্রয়োজন না হলে আমি আমার পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যাই...

বাংলাদেশের নাটক শিল্পের বর্তমান অবস্থা ও আমার দৃষ্টিভঙ্গি

 বাংলাদেশের নাটকের কথা উঠলে প্রতিক্রিয়ার ভিত্তিতে মানুষকে আমি কয়েকশ্রেণীতে ভাগ করি। এক শ্রেণী কিছুটা হতাশ হয়ে নাটকে দুর্দশার কথা তুলে ধরেন। পুরাতন দিনের বিশেষত ৯০ দশকের কাজগুলোর সাথে বর্তমান সময়ের কাজগুলোর তুলনা করে দীর্ঘশ্বাস ফেলেন। আরেক শ্রেণী আছেন, যারা আশা বাদী। নাটকে বেশ কিছু ভালো কাজ হচ্ছে, যেগুলো তারা তুলে ধরার চেষ্টা করেন। আরেক শ্রেণী আছে - যারা সবচে গুরুত্বপূর্ণ,  তারা বাংলাদেশের নাটক দেখেন না। এ প্রসঙ্গ উঠলেই বলেন, এসব দেখে সময় নষ্ট করিনা। তখন তাদের কে প্রশ্ন করি, সময় কিভাবে কাটান? তারা বলেন যে, ইংরেজি ও হিন্দী সিনেমা, সিরিজে তারা মগ্ন থাকতে ভালোবাসেন। এখন আমাকে যদি প্রশ্ন করা হয়, তাহলে আমি বলবো, আমি এদের কোনো শ্রেণীতেই পড়িনা। আমি বিশ্লেষণধর্মী মনোভাব নিয়ে নাটক অবস্থা'র কথা তুলে ধরলে, সেখানে একই সাথে আমার হতাশা ও নৈরাশ্যের ব্যাপার উঠে আসবে। আমাদের তরুন সমাজ বর্তমানে যারা কলেজ বা ভার্সিটিতে পড়ছে,  তাদের বেশির ভাগের মাঝে ইদানিং  "ব্যাচেলর পয়েন্ট "  নামক ধারাবাহিক নাটকটি সাড়া ফেলেছে। এটা কি ভালো দিক না খারাপ দিক? ব্যাচেলর পয়েন্ট তরুন দর্শক প্রিয়তা পাওয়ার ...